আত্মসাৎ
সমাজ সেবার নামে কিছু ধোঁকাবাজ,
করছে তারা গ্রাম উন্নয়নের টাকা আত্মসাৎ।
সমাজ সেবার নামে করছি যত ধোঁকাবাজি,
বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে করি যত গাড়ি বাড়ি।
সমাজ সেবার নামে করি আমার নিজে সেবা,
কে বলবে সমাজে এই সব কথা।
জনসেবার জন্য যে টাকা পায়,
জনসাধারণের উন্নয়নের জন্য খরচ তা করি নাই।
সমাজের বুকে আমি বড়াই করি,
প্রকৃত আমি এক সমাজ সেবী।
সমাজ সেবার পুরো টাকা যদি খরচ করি,
তাহলে কি করে হয় মোর গাড়ি বাড়ি।
সমাজ সেবার নামে করি ব্যাবসা,
জনসাধারণ বোঝেনা এইসব নকশা।
আমি প্রকৃত সমাজসেবী সেইজন কে বলি ভাই,
যার নিজ স্বার্থের জন্য কোন লোভ লালসা নাই।
আমি বলি সমাজ সেবা আমার নেশা,
কিন্তু আসল হলো সমাজ সেবা আমার পেশা!
