Jul 13, 2021

শাশ্বতী দেব


বেনিআসহকলা

লাল হলুদের মিশেলে গায়ে রঙ মাখে সবাই,
প্রতিকূলতা সত্বেও একটা অজানা ভয় মনে থেকেই যায়।
দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই মনের পরিবর্তনটা স্বাভাবিক ব্যাপার,
মনরুপী ভ্রমর যায় শুধু দুরন্তপনা করতে।
মনপাখী চায় যেতে সুদূর পানে মেঘের আড়ালে,
আকাশে আজ দৃশ্যমান বেনিআসহকলার এক বর্নচ্ছটা;
বর্নালী দেখতে আমাদের লাগে ভারী মোহময়।