Jul 17, 2021

দীপা সরকার

চিঠি

পৃথিবী সুস্থ হলে আমি পাহাড় দেখতে যাবো 

উঁচু থেকে পাহাড়কে দেখব 

মানুষ সমুদ্র দেখতে যায় ঝরণা দেখতে যায়

আসলে তারা জলকে দেখতে যায়।


আমি পাহাড়ে যাবো 


শুনেছি শীতে নাকি খুব ঠান্ডা লাগে পাহাড়ে 

তাই গ্রীষ্মে যাবো,

দূরের মেঘকে ডেকে বলব পৃথিবী সুস্থ হয়ে গেছে 

তুমি বৃষ্টি হয়ে এসো চৈত্রের ভরা দুপুরে।


পাহাড়ে বসে আমি চিঠি লিখব আমার প্রিয় মানুষদের 

আমি লিখব ভালো আছি 

ভালো থাকার জন্য।।