Jul 17, 2021

সুকেন বিশ্বাস

মেঘবালিকা

মেঘবালিকা নীলাম্বরে ওত পেতে বিদ্যমান

কার্ণিশে চড়ুই দুটি ঠোঁটে ঠোঁটে আদর নিচ্ছে।

গোধূলির শেষ লগ্নে,পা ঝুলিয়ে আরাম নিচ্ছি

শ্রাবণের শান্তশিষ্ট আবহাওয়ায়।

মেঘবালিকা গলনে-শুরু হোলো শ্রাবণধারা

চড়ুই দুটি প্রেমের তাপে সিক্ত,সিক্ত হচ্ছি মনে তোমার ছবি এঁকে

ভালোবাসার অমোঘ মধুর টানে,গায়ে শিহরণ তুলে।

শ্রাবণ ধারার প্রতিটি ফোঁটায় লোমকূপ কথা বলে।

হঠাৎ দেখি তুমি বৃষ্টি স্নাত পিচ রাস্তায় নগ্ন পায়ে

চড়ুই দুটি লজ্জা পেয়ে ঢুকেছে ভেনটিলেশনে।