তোকে ভালোবাসি
তোকে ভালোবাসি, কিন্তু দেখাতে পারছি না।
দীর্ঘদিন ধরে ভাবছি একান্তে বসে তোর সাথে গল্প করবো।
কিন্তু কী করি বল!এভাবে তো সংসার চলে না।
মনটা চঞ্চল, ভাবুক, উদ্বিগ্ন হয়ে আছে।
যখনই একটু সময় করে বসি তোকে নিয়ে,
কাজের ঘণ্টা ঠিক তখনই বেজে উঠে।
কী করবো বলো! কিছুই যে করার নেই,
কবিতা,,তবুও আমি তোকে ভালোবাসি।
