Jul 12, 2021

সুবর্ণা স্নেহা সালমা

প্রথম লেখা 

লিখতে বসলাম প্রথম যখন 

ভয়ে ভয়ে কি লিখবো এটাই ভাবি অবিরত। 

মন বলে নির্ভয়ে লিখো

একবার লিখলে সবার উৎসাহ পেতে ও পারো।

তখনি হঠাৎ মৃদু বাতাস এলো, 

বইয়ের পাতা গুলো উল্টে গেলো।

মাথার কেশ হয়ে গেল এলোমেলো

তখনি  তোমার কথা মনে হলো।

তোমায় নিয়ে দুই কদম একসাথে হাটবো,

খুনসুটি দুষ্টুমিতে রাঙাবো হলুদ বিকেল। 

তোমায় নিয়ে হাজারো ভাবনা, যত বায়না 

সব কিছু আমার বর্ণমালায়.....!

কিন্তুু

দমকা বাতাস স্তব্ধ হয়ে এলো আকস্মিক 

ভাবতে ভাবতে সব নিমিষেই এলোমেলো।

ভাবনায় ধরেছে জং

জানি পাওয়া হবে না সবই বৃথাই লিখে যাই রামধনুর মতো। 

সব কিছু হেরে গেলে ফুরিয়ে যায় কলমের হৃদয়। 

যাওয়ার আগে বলে যায় মনের গহীন আঁধারের কষ্ট 

তুমি যদি শ্রোতা হয়ে শুনে নিও প্রিয়, শতজনম শেষে

বাতাস হয়ে আসবো আমি তোমার জানালার ওপাড়ে

হাত বাড়িয়ে শুঁকে নিও 

কালিতে রেখে যাওয়া অপূর্ণ ভালোবাসা।

                                ******

তরুন কবির প্রথম লেখাটি প্রকাশ করে আমরা আনন্দিত, তুমি ছড়িয়ে পড় সাহিত্যের আকাশে এটাই প্রার্থনা রইলো।