Jul 12, 2021

ইউসুফ মোল্লা

পুরানো সেই দালান কোঠা

একটি চড়ুই পাখি দালানের যে ফোকরে ছিল, 

আজ বৃষ্টিতে সেই দালান বাড়িটি ভেঙে পড়লো। 

দালান বাড়ির মালিক এসে বললো, 

ভেঙেছে ভালোই হয়েছে। আমি এটাই চাইছিলাম। 

বাবাকে বারবার বলেও লাভ হয়নি। 

এবার এখানে একটা শপিং মল করবো। 


চড়ুইটি আজ গৃহহারা, কারণ ওই একটিই

পুরানো দালান কোঠা ছিল। 

চারিদিকে তাদের অস্তিত্ব শেষ করার জন্য

নতুন সব শপিং কমপ্লেক্স গড়ে উঠেছে। 

আজও সে অপেক্ষায় থাকে পুরানো দালান কোঠা চেয়ে।