Jul 16, 2021

নীলমাধব প্রামাণিক

শ্রাবণের টানে

ঘনঘোর আষাঢ়ের দিন ফেলে এসে 

দাঁড়িয়েছি শ্রাবণের রিম ঝিম দেশে।


অবিরাম  শ্রাবণের মিঠে সুর  বাজে 

কাদা মাটি মাখা এই ধরণীর মাঝে।


মাঠে মাঠে বোনা ধান জলজ বাদায় 

কাশবনে দোলা দিয়ে হাওয়া বয়েযায়।


উঁকি দেয় ঝিলে বিলে শাপলা শালুক 

আটকে  থাকাটা  ঘরে  বাদলার  সুখ।


ঝিরঝিরে ধারা  নামে ঝাপসা দুপুরে 

আনন্দে কাটে দিন আজব গল্প জুড়ে।


গল্পের গাছ  বেয়ে  ভুত  নেমে আসে 

সন্ধ্যা  ঘনায় দ্রুত  ভয়  আশে পাশে।


সব শেষে আড্ডায় আর গানে গানে 

রবীন্দ্র নাথ  আসে  শ্রাবণের  টানে।