কঙ্কাল খন্ড
কিছুদিন আগের কথা!
এখন শুধু সময়ের ফের,
আমি, খোলা আকাশে উদার মনে হাঁটতাম।
সেই পাখির কূজন,আর সাদা কালো মিশ্রিত,
মেঘের গুচ্ছ গুলো ভাসতো, আর আমি হাসতাম।
কি অপরূপ দৃশ্য!
বিশ্বাস করো আমার আজ সেই হাসিটা,
কোথাও হারিয়ে গেছে।
এদিক ওদিক চারিদিকে সেই হাসিটাকে খুঁজে বেড়াই,
মনে হয় না সে আর ফিরবে কোনো দিন।
সে আমাকে ফাঁকি দিয়ে অপরের মননে স্থান নিয়েছে,
বোধ হয়, তাকে আমি সেই ভালোবাসা দিতে পারিনি
সে, যে ভালোবাসা চেয়েছিল।
