Jul 17, 2021

বিশ্বজিৎ দেবনাথ

আবার হাসবে

হাসবে আকাশ হাসবে রে মন কাঁদিস নে সুজন।

দুখু মিয়ার দুঃখের মতন দুঃখ নাই কো তেমন।

রেশম বনে কুবের কূলে পাখিরা গান সুরে।

স্কুল কলেজে রবি ঠাকুর যেতেন না যে পড়তে।

বিশ্বকবি হলেন তবে কেমন করে ঘরে।

ভালো মন্দ যাহাই আসুক লয়গো তবে মেনে।

নদীর বুকে প্লাবন আসে বালির ভরে ভরে।

পূর্ণ করে আকাশ তবে হাসির আমেজ মেঘে।

যক্ষপ্রিয়ার বেদনাতে রামগিরিবর কাঁদে।

মেঘের দূতে খবর আসে বীনা তারে তারে।

অশ্রুবারি সিক্ত করি মনের বাঁধন খুলি।

ছোট দুঃখের চেয়ে বড়ো দুঃখ তবে ভারী।

মনের মাঝে জেগে উঠে নবসূর্য তারি।

গীতার বাণী স্মরণ করি হলে ধরি বলে।

শক্তি মত্তায় রক্ত উদ্দাম স্যানিটাইজার ছলে।

করোনা নাশ হবে সেদিন জাগবো আমরা যেদিন।

আমাদেরই অপমান সব ধুয়ে মুছে যাবে।

মৃত্যুমিছিল হেলায় করে চেতন মিছিল হবে।

নতুন সাজে ধরিত্রী যে আগের মতো হাসবে।