Jul 17, 2021

রাহুল শীল

প্রোটোপ্লাজম

সব শেষ হয়েছে এইমাত্র

ধূসর জগতে প্রোটোপ্লাজমিক পরিবর্তন!

নিবার্ক পথের মাঝে ঘুমিয়েছি অনেকদিন

ওরা নিশ্চিত হয়ে নিশ্চুপ সেজেছিল।


একটা পাহাড় থেকে নদীর দূরত্বে দাঁড়িয়ে

তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি একটা আশা,

জনতা ভিজিয়ে দিয়েছে রাজপথের রেখাগুলো

কিন্তু ঐ রৈখিক পথে শুধুই বুটের অনর্গল শব্দ।


অবশেষে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে

মুখগুলোর পানে নিজের প্রতিচ্ছবি দেখি।।‌‌