নেমন্তন্ন (বরিশালের আঞ্চলিক ভাষায়)
আইতে খাল আর যাইতে খাল
মোগো বাড়ি বরিশাল
মোগো দ্যাশে আইতে বন্ধু
হইরো না আর দেরী
নয়া ধানের পিডা খাওয়ামু
বইতে দিমু পিড়ি
গাঙ্গের পাড়ে ডিঙ্গি ঘাডে
মোগো দাদায় যাইবে হাডে
কিন্না আনবে হলা চিংগইড়
আরো গোডা বিশেক কই
বেইন্নাকালে দিদায় মোগো
ভাইজ্যা থুইছে আমন ধানের খই
ম্যালাদিন ধইরা পুষছি ময়না
বাইন্দা থুইছি খাঁচায়
পুহুর পাড়ে বররা বাঁশের মাচায়
গাড়ি ঘোড়া না পাইলে
মনু বিয়ালের লঞ্চ ধরো
বরিশাইল্লা মানু মোরা
মোনডা ব্যামালা বড়
লম্ফা লম্ফা কাইত দিয়া
আইয়া পড়ো তরাতরি
হুনছি মাষ্টের কাগু কইছে
লকডাউন দেবে করাকরি।।
