Jul 16, 2021

গৌতম ভৌমিক

একটি কান্ডারী 

খামসুদিনের প্যাচখেচালু জীবনের অন্তরালে রয়েছে পরিপক্ক সমাজের কান্ডারী,

যাকে কেন্দ্র করে রয়েছে দূরদূরান্ত পৃথিবীর উল্লাস

এ যে এক ভরা পেট কলিজার পরিপূর্ণতা;

যাকে পরিহার্য সমাজ ব্যবস্থার নিবিড়ে নিয়ে যাবে দূরের মস্তিখাজানায়!


পাইনি আমি খুঁজে তবু একটি কান্ডারী!


সবাই যেন, 

বিড়ি গুটকা সমাজে পারিপাট্য দৈন্যতায় মরছে। 

সবাই যেন, 

ভাষণবাজি আর দরদাম কষাকষিতে ব্যস্ত।

সবাই যেন,

অনিদিষ্ট কালের জন্য চোখে প্রলেপ দিয়ে রয়েছে।