Jul 17, 2021

নীতা কবি মুখার্জী

কবিতা আমার

কবিতা আমার জীবন রে ভাই, কবিতায় ফুল ফোটে

কবিতা দিয়েই ভালোবাসি আর কবিতার হাসি ঠোঁটে।

কবিতা-কাননে ফুল ফোটে জানি যখন কবিতা লিখি

সরস্বতীর চরণে ধরে কবিতা লিখতে শিখি।


আপামর-জন ভালোবাসে যদি তাকেই কবিতা বলে

কবিতা-কাননে ফুল ফোটাতে আমার লেখনী চলে।

দিবানিশি শুধু লিখে যাই আমি, কি জানি কিসের টানে?

শত গঞ্জনা সয়ে যেতে হয়, তবু না চেতন মানে।


কবিতার মালা গেঁথে যাই শুধু সকাল, দুপুর, সাঁঝে

ক্ষুদ্র ক্ষুদ্র পঙক্তি সাজাই কত না কাজের মাঝে।

কবি হতে আমি চাইনি জীবনে চাই শুধু ভালোবাসা

আমার কবিতা পড়ে দেখো সখা, এইটুকু রাখি আশা।