Jul 14, 2021

হাসান ইমতিয়াজ

মশা ও মানুষ

মানুষ হয়ে মানুষকে চেনা যায়না;

তাই শাড়ি-পোশাক খুলে ঢুকে 

পড়েছি মশাদের দলে। 

তুমি যতই মশারীর বেগুনি রঙের 

ভেতর শরীর ঢেকে রাখ,

তবুও একদিন সাপখোপ সরিয়ে সরিয়ে 

খুঁজে নিব রক্তের সুঘ্রাণ । 


পরতে পরতে সাদা কালো চামড়ার 

শরীরকে মানুষ বলেনা, 

ওটা ঈশ্বরের শৈল্পিক নাম। 

মনুষ্যত্বের ইট বালি সিমেন্ট দিয়ে যে 

বাড়ি তৈরি হয়, 

ওটাকেই শিল্পের গুণে মানুষ বলি। 


আমাদের বোধ হয় মশা ও মানুষের 

মধ্যে সুপ্রাচীণ মেলবন্ধন আছে -

এজন্যই আমরা মানুষ নয়, মশা হয়ে 

বাঁচতে বড্ড ভালোবাসি।