নীরব দর্শকের মতো আজ আমিও...
নির্বাক হয়ে তাকিয়ে দেখছি,
প্রতিদিন যে ট্রেনে আমার যাতায়াত,
যার নিত্যদিনের প্যাসেঞ্জার আমি,
শেষ বেলায় স্টেশনে দাড়িয়ে থাকার পর
পাশ কাটিয়ে চলে গেল সেই ট্রেন।
আকাশে সে দিন কালো মেঘের গর্জন।
চারদিকে আচমকা ঝড়ো হাওয়া দুমরে মুচরে শেষ করে দিচ্ছে আমার পৃথিবী।
অঝোর বৃষ্টি বর্ষণে ভিজে চুরমাচুর আমার ভগ্ন হৃদয়।
গন্তব্যে যাওয়ার রাস্তা থাকলেও ,
আজ আমি পক্ষচূর্ণিত আহত পত্রী।
সময়ের কাছে আজ একেবারে নিশ্চুপ,
কুলিশের আঘাতে আজ আমি বাকরুদ্ধ।
কিছু সময় পেরিয়ে ট্রেনটা ফিরে আসে,
অনেকটা সময় অপেক্ষা করে আমার জন্য।
ক্ষতটা আজ অনেকটাই শুকিয়ে গেছে,
অপেক্ষা না করে হাঁটতে শিখে গেছি।
আমার আর ট্রেন যাত্রা মোটেই পছন্দ নয়,
স্টেশনের পথ ধরে পায়ে হাঁটতে অভ্যস্ত।
খোলা আকাশে মুক্তির নিশ্বাস ফেলে,
ঘুরে বেড়াই পরিযায়ী চিড়িয়ার মতো।
একাকীত্বের মিছিলে আজ আমি মৌন পথযাত্রী।
