গল্পটা না হয় এখানেই থাক
না পাওয়ার অনিশ্চয়তাতেই হয়তো,
সঠিক ভালোবাসা উপলব্ধি করা যায়।
ভালোবাসাটা না হয় থাক
ভক্ত ও ভগবানের মতো।
যা অনুভব করা যায়,
কিন্তু কাছে পাওয়া যায় না।
যদি চাও বলে দিতে পারবো
মনের গভীরে লোকানো
হাজারো অনুভবের কথা।
কিন্তু বাস্তবের খাতায় যে শূন্য তার মূল্য।
না হয় নিজের মনের মধ্যে
একটা কবর খুঁড়ে নিলাম।
সেখানে তার দোষ গুলিকে
দাফন করে নেবো।
ভাবছো কি আমি খুশি,আনন্দ অন্তরে?
এক বিক্ষত বুক লুকিয়ে আছে হাসির গভীরে।
যা কষ্ট আছে সব আমারি থাক,
কষ্ট গুলিকে করবোনা কারোর সাথে ভাগ।
হাসির মুখোশ পরে আছি বেশ,
দুঃখ গুলি দূরেই থাক।
গাংশালিকের সিকতে মাখা থাকুক পালক,
বসন্তের পাখির না হয় চোখের কোণে থাকুক জল।
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে বরফের এই পৃথিবী,
আর মন বলছে এইতো আর কিছুদিন।
