পাগলী মাসি
মেলা ঘরে ঘুরতে গেলাম
পাগলী মাসির বাড়ি।
মাসি নাকি কলির যুগের -
স্বয়ং স্বিদ্ধা নারি।
ভিড় জমেছে মাসির বাড়ি -
অযুত ভক্তের মেলা।
কারো হাতে অন্ন ভোগ -
সাজিয়ে আনে থালা।
কেহ লয়ে ধূপ ও দীপ -
কেহ আনে শাড়ি।
কারো হাতে মুন্ডা মিঠাই -
কেহ ফল পসাশারি।
ভোগ সামগ্রী দান করিয়া -
থাকেন প্রতিক্ষায়।
কৃপা করে পাগলী মাসি -
যদি কভু খায়।
মাসি দিব্যি ঘুমিয়ে আছেন -
চটের বস্তা গায়।
ভক্তের দেয়া লেপ কম্বল -
পাশে শোভা পায়।
কোথায় বাড়ি কি পরিচয় -
মাসির কিবা গোত্র।
কেউ জানেনা মাসির বয়স -
অজানা সব সুত্র।
মাসির ধমক মাসির গালি -
আশীষ বলে মানে।
রাগে ছুড়া ভোগ সামগ্রী -
খাইছে প্রসাদ জ্ঞানে।
অনাহারে ঘুমিয়ে কাটায় -
প্রাণটি আছে মাত্র।
অদ্যাবদি ত্যাগ করেনি -
আপন মল ও মুত্র।
সত্যা সত্যের ধার ধারিনা -
ভাব বিশ্লেষণ যত।
মাসির আচার আচরণে -
ভক্তরা সব নত।
মাসির একখান ফটো কিনি -
চল্লিশ টাকা দাম।
মূল দরজার চৌখাটেতে -
স্থাপন করিলাম।
ঘরের বাহির হইতে মাসির -
চরন করি নমন।
সকাল সন্ধ্যা তাঁরেই ডাকি -
বিপদ আসে যখন।
মনে আমার বিষাদ জাগে -
মাসি পাগল নয়।
আমরা সবাই মাসির পাগল -
আমার মনে লয়।
হেরিয়ে মাসি ফিরে আসি -
জীবন হলো স্বার্থক।
তৃপ্ত হয়ে তাঁর চরণে -
নত করি মস্তক।
