🔸🔸🔸🔸বর্ষ : যষ্ঠ ।। সংখ্যা : ২ ।। তারিখ : নভেম্বর ২০২৫ ইং🔸🔸🔸🔸
তোমায় পড়ে মনে
আজ হয়ে গেলো দুমাস
তুমি পরলোকে,
খালি ঘরে পড়ে আছে
তোমার চশমার খোলটা
চশমাটাও পড়ে আছে।
নেই তুমি।
তোমার সাজানো ঘরে তোমায় খুঁজি।
তোমায় দেখতে পাইনা।
কোথায় আছো জানিনা আমরা,
তুমি আমাদের প্রানভ্রুমরা।