Jul 17, 2021

পঙ্কজ কান্তি মালাকার

ঋতুকবিতা

কক্ষপথ আবর্তনে তৃষিত মেদিনী

কর্ষিতক্ষেত দাহবুকে চাতকনজর

ঘামেভেজা মাটির শ্যামলাস্বপ্ন ধূসর প্রান্তরে পুড়ে,

-ভারতীর হৃদয়পুড়ে অম্বুধারা ঝরে,

অঝোর ধারা ঝরে

কাষ্টতৃষিত আষাঢ়ের গর্ভ ভরে;


বাসন্তী তুমি মৌসুমী হয়ে এলে-

ধানফুলে রামধনুপাখা প্রজাপতির নৃত্য ভাবে চাষি,

মা কামাখ্যা অন্নপূর্ণা'র আহ্বানে দ্বারবন্ধ আরাধনায় বসে।