রথযাত্রা
দুয়ারে রথের গাড়ি
জগন্নাথ চলেছেন মাসির বাড়ি
সঙ্গে চলেন দেবী সুভদ্রা ও বলাই ।
গাত্র বস্ত্র আহারাদি
আনিয়া রাশি রাশি
বাজে ঢাক বাজে কাশি
বদনে ভুবন মোহিত হাসি
ঠাকুর কানাই ।
পড়নে সাজ বস্ত্র
রূপে যার ভুবন মগ্ন
দুয়ারে দাঁড়াইয়া যত ভক্তগণ
একটি বার যদি দেখিবারে পাই ।
ধরিয়া রথের রশি
একমনে ডাক হরি
প্রভু বিনে পাপহারী
অন্য কেহ নাই ।
