কেনো স্বার্থপর
আমরা শিক্ষাহীন দরিদ্র মানুষ
কল্পনায় উড়াই মোরা রঙ্গিন ফানুস।
প্রতি রাতে স্বপ্নে খাই এক বালতি মিষ্টি
অতি ভয়ঙ্কর বন্ধু আমাদের হিস্ট্রি।
পয়সার অভাবে গায়ে ছেঁড়া জামাকাপড়
মোদের কাজে ত্রুটি হলে ধনী মারে থাপ্পড়।
প্রতিদিন আমরা খাই আলুসেদ্ধ ভাত
মোদের ছুঁয়া লাগলে তাদের নষ্ট হয় জাত।
খেটে খাওয়া মানুষ মোরা পরিশ্রম করি
ধনীরা ঘরে শুয়ে খায় পেট ভরি।
দরিদ্রমানুষ যদি ধনীর বাড়ি যায়
ভয় পেয়ে ঘরে তারা ঢুকতে নাহি চায়।
মোদের কষ্টে তৈরী কিন্তুু ধনীর বাড়ি ঘর
তবুও ভাই ধনী তোমরা কেনো স্বার্থপর!!
