Jul 13, 2021

রমা চন্দ্র

অঘটন

আষাঢ়ের কাল মেঘ

মন ছুঁয়ে যায়...

অটুট স্মৃতির ছবি-

চোখে ভাসে তায়।

করে মেঘ গর্জন

অঝর বর্ষণ...

মন পাখির কূজন

বাতাসের স্পন্দন

সিক্ত করে প্রাণ মন,

গোপন প্রেমের লালন

শোনে না কোন বারণ,

ঘটাতে চায়-

বাঁধ ভাঙার অঘটন!