Jul 15, 2021

দিপীকা চক্রবর্তী


আমার শৈশব

শৈশবটা বেশ ভালোই ছিলো,
যদি ফিরে পেতাম।
মায়ের বকায়, বাবার স্নেহে
দুঃখ ভুলে যেতাম।
ছিলোনা মোবাইল , 
ছিলোনা ইন্টারনেট
শুধুই ছিলো খেলা,
স্যারের পড়া,মায়ের শাসনে
কেটে যেতো সারাবেলা।
বিকেলে বন্ধুদের সাথে খেলা,
সন্ধায় হারিকেনের আলোয় পড়া।
আহা,, কী অপূর্ব সেই শৈশব,
 মনে পড়লে  তাহা দুঃখ পালায় সব।
রান্নাবাটি, পুতুলবিয়ে - তাহাই ছিলো আপন,
দিন গুনতাম গ্রীষ্মের ছুটি আবার পড়বে কখন?
পুজোর ছুটি পড়ার আগেই জামা কেনার বায়না,
আমার বাপু একটাই কাফি,দশটার দরকার হয়না।
রবিবার মানেই নাচের স্কুল,
সেটা কখনো করতাম না ভুল।
আর বাকি সব গোল্লায় যেতো,
খেলা, পড়া, নাচ মোর ঠিকই থাকতো।
আবার যদি ফিরে পেতাম
আমার সেই শৈশব।
পাওয়া - না পাওয়ার লড়াই গুলো
ভুলতে পড়তাম সব।