Jul 13, 2021

মনীষা দেবনাথ

ওরে মনপাখি

ওরে আমার মন পাখি,

যেতে চাই অনেক দূর।


যেখানে থাকবে না কোনো আনাগোনা,

থাকবে না কোনো কোলাহল।

 

যেখানে থাকবে না কোনো বাঁধা,

থাকবে না কোনো বাঁধা দেওয়ার মানুষ।


যেখানে থাকবে শুধু দুটি মানুষ।

আর ভালবাসার কিছু ছন্দ।


যেখানে থাকব আমি আর তুই,

আর সেই ছন্দে হেঁটে বেড়াবো।


যেখানে এখনকার মতো দু-চার দিনের প্রেম নয়,

যেখানে থাকবে অফুরন্ত   ভালবাসা।


যেখানে কথা বলার জন্য প্রেম থাকবে না,

থাকবে সারা জীবন কাঁটানোর জন্য ভালবাসা।


আমার মনপাখি,যেতে চাই তোর সাথে বহু দূর।