ফিরে দেখা
ছেলেবেলার সেই রূপকথার সময়।
মনের আঙ্গিনায় দাগ কেটে যায় সর্বক্ষণ ।।
স্কুল শেষে বন্ধুদের সাথে বাড়ি ফেরা ।
আর সেই পুতুল পুতুল খেলা ।।
আজ পেছন ফিরে তাকালে...
মনে হয় আনন্দের দোলা ।
বিকেল হলেই দল বেঁধে সব...
যেতাম খেলার মাঠে ।।
কবাডি আর সাতচারা খেলার লোভে ।
বিকেলের আকাশ ঘুড়িতে পূর্ণ ।।
আমরা সবাই তাকিয়ে দেখতাম সেই বর্ণ ।
সন্ধ্যে নামলে যে যার সবাই ফিরতাম ঘরে ।।
পাখিরা ফিরতো নীরে ।
সন্ধ্যা শেষে পড়তে বসা ।।
শুনতে পেতাম মায়ের কথা ।
কানে এসে পৌঁছায় যেনো তোদের পড়া ।।
আজও যখন ফিরে তাকাই...
মনে পড়ে ছেলেবেলার কথা ।
