Jul 12, 2021

প্রাঞ্জল পাল

বেঁচে থাকুক

আমার সকল শূন্যতা 

ভরে তোলো তুমি

আমার বিষন্ন দুপুর , একরাশ কান্না 

অশীতিপর হারিয়ে যাওয়া 

হাহাকারের মহাষৌধি , 

আমার সকল প্রেমের আধার 

বসন্তহীন যাপনটুকু তোমায় 

পেয়েই অনন্ত রঙিন 

আমার বিশেষ বলে 

বিশেষ যা কিছুর 

বিশেষ স্বজন তুমি , 

আমার যা সব কিছু তোমায় 

ঘিরেই বেঁচে থাকুক হাজারো

মাইলফলক !