খাবারের আয়োজন
"আমরাওতো খেতে চাই ডাইনিং এ,
মাথার উপর ফেন এসি দেখার কার না সখ, বলো?
হাত সেনিটাইজ করার শিক্ষা আমরাও পেয়েছি,
জানি কাদা মাটিতে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থাকে,
তবু কৃষক হয়ে এই ভয় কাটিয়েছি,
কাজের বিরতি পেলে স্নান না করে খেতে বসি খোলা আকাশের নিচে,
মাথার উপর মস্ত বড়ো আকাশ দেখে মনে হয়,
এটাই আমাদের রূপ কথার গেস্ট হাউস,
এখানেই আমরা বিশ্রাম করি,
এখানেই আমাদের হয়েছিলো প্রথম হাতেখড়ি,
খিদের যন্ত্রনায় মাথায় কোন ভাইরাসের ভয় থাকেনা,
তাই দুপুরের খাবারে বিরিয়ানি চপ চাইনা,
গ্ৰামের পথে যে ছেলেরা ডিগ্রী নিয়ে জমিতে যায়
তারাও একদিন কলেজ পড়ুয়া ছাত্র ছিলো,
ছিলো কারো প্রেমীক,
আমাদের ক্ষুদ্র আবেদন কখনো বেশি দূরে যায় না
তাই আমাদের নসিবে সহজে সুখ হয় না,
আমরাই দেখেছি খাবারের সাথে বঙ্গ ভূমি মিশে গেছে শরীরে,
আমরাই অগনিত জনতাকে টিকিয়ে রেখেছি অজস্র জনতার ভিড়ে,
আমরাই বাস্তবে ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে খাবার খাই,
বুকের পারে ব্যথা নিয়ে আমরাই সামনে এগিয়ে যাই"।
