শিক্ষক
শিক্ষক মানে আমাদের প্রানের গুরু।
যাঁদের স্থান আসে আমাদের
জন্মদাতা মা ,বাবার পরে।
শিক্ষক মানে দুটি হাত ধরে
পরিচিত প্রথম বর্ণমালার সাথে।
শিক্ষক মানে যাঁরা শুরু থেকে শেষ পর্যন্ত
সর্বদা আমাদের আগলে রাখে।
শিক্ষক মানে যাঁরা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে
দেখায় নতুন দিশার আলো।
শিক্ষক মানে যাঁরা আমাদের
জীবনের প্রতিটি পদে,পদে পাশে থাকেন সর্বদা।
শিক্ষক মানে যাঁরা দেন অনেক ভালোবাসা।
আবার করেন বাবা,মায়ের মতো শাষন।
শিক্ষক মানে যাদের শ্রদ্ধা অবনত মাথায় চিরকাল।
শিক্ষক মানে যাঁদের চলে যেতে হয়
একদিন সরকারি নিয়ম মেনে
আমাদের সঙ্গ ছেড়ে অন্য কোথাও দূরে
শিক্ষক মানে যাদের বিদায় বেলায়
আমাদের মনে কষ্ট লুকিয়ে রেখে
বিদায় জানাতে হয় হাঁসিমুখে।
শিক্ষক মানে যাদের ভগবান
স্বরুপ আশির্বাদ এর হাত পাশে থাকে সর্বদা।
একসময় যে আমাদের ও ছেড়ে চলেআসতে হয়
সেই শিক্ষক,এবং আমাদের সেই স্কুলটাকে।
যেখানে জড়িয়ে থাক হাজারো স্মৃতি।
কিন্তু তবুও যে তাদের প্রতি
আমাদের মনে ভালোবাসা,শ্রদ্ধা সর্বদা একই থাকে।
যাদের অবদান রয়েছে আমাদের জীবনে প্রতি পাতায়।
*****
তরুন কবিকে আমাদের শুভেচ্ছা। তোমার লেখা প্রকাশ করে আমরা তৃপ্তি বোধ করছি। ধীরে ধীরে তুমি ছড়িয়ে পড়ো সাহিত্যের আকাশে, আশীর্বাদ রইলো।
