ছেলের রোদন
মুখখানি তোমার আজও ভেসে ওঠে মা
পূর্নিমার চাঁদের মতো তোমার মহিমা।।
তোমার হাসির সারা ঘরে আলোড়ন
সুখেতে মিশে ছিল তোমার আবরন।।
বাবার সারাদিনের পরিশ্রান্ত খাটুনি
মাঝেমাঝে তোমার মিষ্টি বকুনি।।
ভাই বোনকে নিয়ে রাঙিয়ে ছিলে আল্পনা
ডাক্তার বানাবে আমায় পুষে ছিলে কল্পনা।।
হঠাৎ ঝড়ের গতিতে মাগো নেমে এলো এক ব্যাধি
বাঁচাতে পারিনি মাগো কারোর নেই সাধ্যি।।
সবকিছু ছেড়ে তুমি চলে গেলে আর
ফিরে তুমি এলেনা মাগো আরও একটিবার।।
দিয়ে গেলে দায়িত্ব করেছি প্রতিজ্ঞা
কোনোদিন করিনি তোমার অবজ্ঞা।।
সকল মায়ের মাঝে যেন পায় মাগো তোমায়
আলো আধারে আমি যাই যেথায়।।
হৃদয়েতে তুমি মাগো থাকবে সর্বক্ষণ
তোমায় মিশে থাকবে আলাপন।।
