ভণিতা
সব কিছু দেখে আর সব নিয়ে ভাবে
সব কিছুর পরিপাটি হয় না তবে
দেখা শোনা বড় নয় বড় হয় সেটা
বেছে খুঁটে চললে ক্ষতি নেই যেটা।
কেউ মাতে বাঁকা চোখে ফাঁকাটার গন্ধে
পেলে খুব খুশী হয় ভেসে ডোবে রন্ধ্রে
ভুলটাকে ভুল ভাবা তার দ্বারা হয় না
যত ভুল হয় তার ব্যাড়ে তত বায়না।
কেউ যদি দেখে আবার বেমানান দ্বন্দ্ব
কুলুপে মুখ এঁটে বাড়ায় চলার ছন্দ
বেশ লাগে ভালো লাগে চাপা মনের হাসা
খুশীতে ডগমগায় ফোটায় ফুল খাসা।
দুটি কুলের দুটি ভাব আঁকে এক তুলি
বৃথা শুধুই কপচানো আদর্শের বুলি।।
