Jul 12, 2021

তনুশ্রী গাইন প্রিয়াঙ্কা

ন্যাবাই (বরিশালের আঞ্চলিক ভাষায়) 

মোগো ন্যাবাই আনাডা

হরতে চায় না কোনোডা


মোর ন্যাবাই বেইন্নাকালে খায় পান্তা ভাত-

লগে পোড়া মরিচ

আরও খায় ওরুম

দুপুরইরা কালে যায় গাছের তলায়,যহন থাহে গরম।


পানি তাল আর পেইচ্চা গাফ-

ন্যাবাই খায় গপাগপ

খালে,বিলে ডুবায় ন্যাবাই

চ্যাংগোর ছাওয়াল লইয়া

এইরহম ন্যাবাইয়ের দিন কাডে বইয়া বইয়া।