তোমাকে পড়তে পারি না
তোমাকে কবিতা ভেবে
ছলছল ভিজে উঠেছে ক্রীয়াপদ
শব্দ অলংকারের প্যাটার্ন বদলাতে
গুলিয়ে গেছে পাসওয়ার্ড
হরপ্পার ডালে এক টুকরো চাঁদ
রুপকথার গল্প শোনায়
বল,আমাকে পোড়াতে এসে
আগুন কি একটুও পোড়ে না কখনো?
সত্য উলঙ্গ বলে
মিথ্যার দখলে যাবতীয় বিউটি পার্লার।
তুমি কবিতা হয়ে ফুটে আছো
দেয়ালে মেঝেতে বারান্দায়
পাপড়ি খসাচ্ছো বিছানায়
মান্দারিন অক্ষরের মতো
কী ভীষণ চিত্রকল্পময় তুমি!
তোমাকে পড়তে পারি না।
