Jul 13, 2021

সুরমা আকতার

বর্ষা

গ্রীষ্মের গরম যখন অসহ‍্য হয়ে পরে,

তখন বর্ষা নামে শান্তির ফোটা নিয়ে।

বর্ষার ধারা নামছে যেন ঐ পাহাড় চূড়া থেকে,

বাদল গুলো হচ্ছে তোলপাড়,

খানিকটা বাদল মুচকি হাসে,

খানিকটা আবার রাগ রাগ ভাবে গর্জে উঠে।

ঝড় - তুফান প্রকৃতিকে করে তোলপাড়,

ঘর - বাড়ি লন্ড - ভন্ড একেবারে নাজেহাল করে,

কারো মুখে বর্ষা আনে হাসি,

আর কারও জীবনের দুঃখ সঙ্গী।

দু'কূল ভাসিয়ে নিঃস্ব করে বর্ষা প্রকৃতিকে,

বর্ষার ফলে অনুর্বর মাটি উর্বর হয়ে উঠে।

বর্ষার সাজে কৃষক নামে মাঠে,

মুখে একরাশ হাসি নিয়ে হাল চাষে নামে।

বর্ষা নিঃস্ব হয় কারও জীবনের,

আর কারও জীবনে সুখের আশা বয়ে আনে।

আকাশ বাতাস যেন নতুন খেলায় মেতে উঠে।

বর্ষা হৃদয়ে আনে অফুরন্ত আবেগ প্রবাহ।

বর্ষার বিন্দু ফোটা প্রতিটি বৃক্ষের তৃষ্ণা মেটায়।

নবীন পত্র-পল্লবে সুভাষিত করে প্রকৃতিকে,

বর্ষা নতুন প্রকৃতি সাজায়