Jul 12, 2021

পিঙ্কু চন্দ

খামার

তোমার বুকে বসত বাড়ি

যৌথ খামার গড়ি

পাহাড়ের খাঁজে জুমচাষ

এক চিলতে জানালায় আলো আসে

কখনও রোদ কখনও চাঁদের জ্যোৎস্না


বুকের ওঠানামার মত

দু একটা ঝড়ের ঝাপটা

পাহাড়ি ঝর্ণার অফুরন্ত উচ্ছ্বাস

জীবনের দ্যোতনা


পাশ ঘেঁষে হেঁটে যায় পাথুরে নদী

নূপুরের শব্দ ছড়িয়ে পড়ে 


আমাদের যৌথ খামারে

পাহাড় নদী আর আরণ্যক মাদকতা

শেকড় ছড়ায় বিশ্বাসের উর্বরতায়।