ধুলোমাখা স্মৃতি
বৃষ্টি তোর শহর ভেজালো,
তা দেখে আমার মন জুড়ালো।
আমার শহর থাকনা কালো;
কি দরকার এতো আলো?
একা আমি ভালো আছি,
অন্ধকারেই মত্ত।
আলোক বিহীন রয়েছি আমি;
তোর স্মৃতিতেই আবদ্ধ।।
ভাবছি আমি আমার আমিতে,
বদলে গেছে সব।
আকাশ জুড়ে রয়েছে নিস্তব্ধতায়',
পাখিদের কলরব।।
স্মৃতিতে ভরা ছবি গুলোতে,
জমেছে যে ধূলো।
বলনা তুই আগের মতোই;
বাসিস কিনা ভালো?
