Jul 12, 2021

পদ্মশ্রী দাস


স্নিগ্ধ প্রেম
একফালি বৃষ্টি হয়ে 
তুই ভিজিয়ে দিয়ে গেলি আমায়,
একমুঠো চাঁদের আলো 
আমি পাঠাতে চাই তোর ঠিকানায়।

বির বির করতাম নিজের সাথেই 
তুই এসে সঙ্গ দিলি,
আজ তবে প্রস্ফুটিত হোক
হৃদয়ের গহীনে সুপ্ত সব কথাকলি।

আবির রাঙা এক বিকেলে 
তোর হাতে থাকুক আমার হাত,
তোকে ভেবেই কেটে যাক 
আমার সন্ধ্যে সকাল রাত।
 
নদী যেমন তার ভালোবাসা 
উজাড় করে দেয় সাগরের বুকে ,
আমি ও যে সর্গসুখ খুঁজে পাই 
তোর বুকে মাথা রেখে।
  
মিলবে যখন আমার হৃদয়ের সাথে
তোর ঐ কোমল হৃদয় ,
ফুল ফোটা ভোরের মতো মনোমুগ্ধকর হবে
আমাদের স্নিগ্ধ  প্রণয়।
 
দুজনেই আজ দুজনকে নিয়ে 
যেন স্বপ্ন আঁকতে ব্যাস্ত ,
এইভাবে তুই থাকলে পাশে 
একসাথে দেখবো পশ্চিম আকাশের সূর্যাস্ত ।