Jul 11, 2021

আঁখি রায়

প্রতিবন্ধী

আজ সভ্যতার কলকব্জাগুলো পক্ষাঘাতে জর্জরিত৷

অলিগলি, পাড়া বেপাড়া নিস্তব্ধতার অন্ধকারে নিমজ্জিত।

ভূমন্ডলের ক্যানভাস গ্রাস করেছে তীব্র মাদকতা৷

ঘড়ির তিন কাঁটা বিদ্রুপের স্বরে করে রসিকতা।

জং ধরা পাঁজর নিয়ে দিন গোনে জাতীয় সড়ক৷

কংক্রিটের জগতকে মুড়ে দিয়েছে বিষাক্ত অজানা মোড়ক৷

অসংখ্য দ্বিভূজাগুলোকে কামড়ে রেখেছে নির্জনতার হাতকড়ি৷

মৃতপ্রায় একঘেয়ে দেওয়ালগুলো পরিয়েছে দুপায়ে বেড়ি।

শুষ্ক নোনতা চোখেদের দৃষ্টি উনুনের গরম বাষ্পে৷

বেনামী বুক পকেটরা পুড়ছে অনটনের জ্বালাময় তাপে৷

একটু একটু করে বিষদাঁত চুষছে কাঁচা মানব রক্ত৷

কর্মসংস্থান আজ চাকায় পিষ্ট,স্বপ্ন গভীর ঘুমে আসক্ত৷

জাত,ধর্ম,রক্ত,বর্ণ এখন কেউ কারো নয় প্রতিদ্বন্দ্বী৷

বাক্যালাপ কবরে,দুঃখের ঝড় খবরে,সমাজ তাই প্রতিবন্ধী৷