তুমি আসবে বলে
তুমি আসবে বলে
ভ্রমরেরা গুন গুন করে গানে ।
তুমি আসবে বলে
এখনো আমি নিদ্রাহীন নয়নে ।
তুমি আসবে বলে
আমার নাও ছুটেছে উজানে ।
তুমি আসবে বলে
মোর প্রাণ চেয়ে রয় তোমার পানে।
তুমি আসবে বলে
কত ঘন্টা কাটিয়েছি আমি ল্যাবে।
তুমি আসবে বলে
কত কবিতা লিখেছি আমি ট্যাবে।
তুমি আসবে বলে
আশায় আশায় দিন গুনেছি কত।
তুমি আসবে বলে
বাগের গোলাপ এখনো অপেক্ষারত।
তুমি আসবে বলে
এখনো আমি নিত্য আম্র কুঞ্জে যায়।
তুমি আসবে বলে
এখনো কোকিল কুহু সুরে গান গায়।
তুমি আসবে বলে
ধরার সকল নদী সাগর পানে ধায়।
তুমি আসবে বলে
এখনো আমি কবিতা লিখে যায়।