Nov 18, 2021

প্রসেনজীৎ সাহা

বাল‍্য বধূর আর্তনাদ

আমিই সেই বাল‍্যবধূ।

আমার পিতা বছর দশ না পেরোতেই করলো আমায় বিয়েবিদে।

আমিই সেই হতভাগী কন‍্যা।

আমার বাবা আমায় তুলে দিলো এক বয়স্কের হাতে।

আমিই সেই বাল‍্যবধূ।

আমার থেকে কেড়ে নিলো ছেলেবেলা।

 আমার হাতে উঠলো সত‍্যিকারের রান্নাবান্নার খেলা।

যখন আমার ছিলো খেলার বয়স।

তখন আমার কাঁধে উঠলো সংসারের দায়িত্ব।

আমিই সেই বাল‍্যবধূ।

আমার মতো সকল শিশুকন‍্যাকে দিতে হয়েছে স্বপ্ন বিসর্জন।

সহ‍্য করতে হয়েছে অনেক কষ্ট।

আজ কত বাল‍্যবধূ করছে হাহাকার।

মুক্তি চাই আমরা মুক্তি চাই।

আবার পুনরায় রামমোহনের আগমন চাই।