অভুক্তের শীতঘুম
শরতের পর শীতের পরশ
লাগলো সবার গাঁয়ে।
অভুক্ত শিশুরা চলে সড়কে
গুটি গুটি পায়ে।।
ক্ষিদের পেটে মায়ের কোলে
ঘুমিয়ে পরে রাতে।
ক্ষুধার তারনায় ঘুরে ফেরে
অন্যের দারে দারে।।
কিসের কাঁথা, কিসের লেপ
কিসের নতুন কম্বল?
ছেঁড়া শাড়ি গাঁয়ে জড়িয়ে
এটাই তাদের সম্বল।
সুখের ঘুম ওদের কপালে
জুটে না কোনোদিন।
ক্ষুধা মিটিয়ে তৃপ্তির ঘুম
ফিরবে একদিন।।