Nov 18, 2021

সহিদুল ইসলাম

আমি চাই না      

যে পৃথিবীতে সূত্রগুলো সব অলীক অলীক,

আর বাস্তবতা অস্পষ্ট, 

সেই পৃথিবীতে আমি পারফেক্ট হতে চাই না।


আমি চাই না, 

যেখানে, রূপসৌন্দর্য্যের অভাবে জীবনের একটু মূল্য

খোঁজে পায় না হাজার মানুষ,

সেখানে, আমি ‘রুপ বড় নয়, গুন বড়’

এই ডায়লগ দিতে চাই না।


আমি চাই না,

যে পৃথিবীতে, শক্তিশালীর পক্ষে সত্যও মাথা নত করে,

যদিও শক্তিটা জালিমের হোক।

সেই পৃথিবীতে আমি,

সমাজসংস্কারক হতে চাই না।


আমি চাই না,

যেখানে কবরের জন্য জায়গা নির্ধারণ করা থাকে,

কিন্তু, ফুটপাতে ঘুমায় হাজার শিশু।

সেখানে আমি,

মানবতাবাদী হতে চাই না।


আমি চাই না,

শিক্ষার মত সম্পদ শুধু টাকা দিয়ে কিনে পাওয়া যায়,

সেখানে আমি,

অপরের জন্য শিক্ষিত হতে চাই না।


আমি চাই না,

যেই পৃথিবীতে বন্ধুত্ব, আত্বীয়তা, প্রেম, সম্পর্ক 

এগুলো সব অর্থের সূচকে মাপামাপি হয়,

সেই পৃথিবীতে আমি দানবীর হতে চাই না।


আমি চাই না, 

আরো কিছু চাই না,

যা আমার পূর্বে শুধুমাত্র সমাজের মানুষের উপর 

নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে বানানো হয়েছে 

হাজারো সংস্কার, নিয়মন কানুন।

সেগুলো মেনে আমি সুশীল আর ভদ্র হতে চাই না।


আমি অকাট্য হব।

নিষ্ঠুর হব।

কৃপণ হবো।

দূর্বার হবো।

অস্বাভাবিক হবো।

অসভ্য হবো।

বর্বর হবো।

যার যার প্রয়োজনে আমার পরিচয়। 

আমার কাছে আমি বাস্তব।