Nov 16, 2021

অভিজিৎ চক্রবর্ত্তী

স্বার্থপর মানুষ

মানুষ আজ আর নেই তো মানুষ। 

কলির ঘোর অন্ধকারে হারায় নিজের হুশ।। 

মানুষের রক্তে মানুষ গড়ে রাজপ্রাসাদ। 

 কেউ  যদি উচ্চকন্ঠে করে প্রতিবাদ বহে রক্ত নদী, ঘটে রক্তপাত।।

সভ্যতার আদি যুগে ছিলো নাকো এমন দ্বেষ। 

উন্নতির শিখরে চড়ে ধ্বংস করছে নিজের দেশ।। 

নর্দমার জলে নিমজ্জিত তোদের নিচু মন। 

মানবতার পথ ভুলে পেলি জ্বালাতন।। 

আর কত ভুল পথে চলবি তোরা বল।

দ্বেষ-হিংসা-ঈর্ষা ভুলে সত্যের পথে চল।। 

রক্তপাতে রক্তই মিলে,  মিলে না রে শান্তি সুখ। 

দর্পনপানে আঁখি মেলে দেখ না নিজের মুখ।। 

ভিটে মাটি হীন মানুষ গুলি কাঁদে রাস্তার ধারে। 

ক্ষুধার জ্বালায় অনাহারে কাঠ হয়ে তারা মরে।। 

এক ঈশ্বরের সৃষ্ট মোরা দিল দরিয়ার মাঝে। 

তবে কেন বিভেদের পাহাড় স্তরে স্তরে সাজে।। 

স্বার্থমগ্ন জগৎ ভুলে 

এসো সবে দলে দলে

 বিশ্ব মানবতার সুরে গাই জয়গান। 

এসো সবে বিভেদ ভুলে 

একাকার হই জনঢলে 

সবার উপর মানুষ সত্য করি তার প্রমাণ।।