অনিবার্য প্রতিফলন
আমি দিবস রজনী প্রতিফলিত হই
কখনো সূর্যের মতো তেজদিপ্ত হয়ে,
কখনো আবার চাঁদের মতো শান্ত-স্নিগ্ধ ভাবে।
আমার প্রতিফলন অনিবার্য!
আমি বাঁধা প্রাপ্ত হই বারংবার,
বাঁধা এড়িয়ে আমি আবার
অন্যদিকে রাস্তা বদলে নি।
আমি অনবরত চেয়ে থাকি
সময়ে সময়ে আমার শক্তি বাড়ে কমে,
আমি দিনের আকাশে বিলুপ্ত হয়ে,
রাতের আকাশে পাড়ি দিতে থাকি।