দুর্যোগের ভয়ঙ্করী সীমান্তে পা বাড়িয়ে আছি আজকাল আমরা ,
বিধ্বংসী এই প্রবল বন্যা ভাসিয়ে নিয়ে যাবে কালের স্রোতের গোপন সীমানায়।
পাশে থেকেও পাচ্ছি না কোন কূল - কিনারা এই অনন্ত পথে ,
দিগন্ত জুড়ে শুধুই স্বার্থের ঘৃণ্য রূপ প্রকাশ্যে প্রতিফলিত।
মেঘ- মল্লিকার দৃপ্ত যৌবন চায় শুধু সুখ উপভোগ করতে,
হিল্লোল দেখি এক নারীর অনিশ্চিত চোখের পানে ।
নিঃশব্দে চলে যায় কত সুন্দর অগণিত মুখশ্রী এই অন্তহীন পথে ,
যেখানে থাকে না আক্ষেপ কিছু না পাওয়ার ।