Nov 16, 2021

গৌতম মুখার্জী (পাহাড়)

চোখ 

মাতৃ জঠরের অন্তর্নিহিত চক্ষু বলয়ে -

ফুটে উঠেছিল মাতার  আনন্দাশ্রু।

পিতার অস্থিরতা।

যে চোখ দেখেছিল এক সবুজ পৃথিবী।

যে চোখে মায়ের কোল,

বাবার আঙুল অনুভব হতো।

যে চোখের চাউনি তে ছিল স্বপ্ন এক আকাশ।

এক সুন্দর হাসির ছটায়  বড় হয়েছিল যে চোখ।

এঁকে ছিল এক সমুদ্র নীল টলমল ঢেউ।

যার এক একটা পলকে ছিল বেঁচে থাকার লড়াই 

অবাক চোখে দেখেছিল সম্পর্কের বিভাজন।

যে চোখ চেয়েছিল আনন্দের অশ্রু সিক্ত মুখ।

যে চোখ চেয়েছিল -

কঠিন লড়াই এর রক্ত চক্ষুর অবসান।

যে চোখ আদোল গায়ে ঘুরে ঘুরে খুঁজেছিল -

এক থালা গরম ভাত।

চেয়েছিল এক সুন্দর সুপুরুষ অথবা 

সুন্দর নারী মনের চোখের মনি হতে।

পায়নি সে। 

কে বা কারা  দানব চোখের দৃষ্টিপাতে-

জর্জরিত করেছিল  দু চোখ ভরা স্বপ্ন কে।

যে চোখ চেয়েছিল শৃঙ্খল মুক্ত স্বাধীনতা।

অবাক চোখে চেয়ে থাকা আকাশ পানে।

যে চোখ আজও এঁকে চলে -

আঁকি বুকি জীবনের স্বপ্ন।

যে চোখ অন্তিম শয‍্যায় শায়িত হয় চোখের পলকে।