সবুজ যাচ্ছে হারিয়ে
সবুজ সুন্দর শস্য শ্যামল ধরনীর বুকে
নির্মল বাতাস যায় বয়ে,
মন হারিয়ে যায় নদীর নীল জলের ঢেউয়ে।
বনে গাছে গাছে রঙ্গিন ফুল ফোটে
আনন্দে বনের পশুদের মন ভরে উঠে।
সবুজ ধানের ক্ষেত মিলেমিশে যায়
দূরের আকাশের শেষে ঐ নীলিমায়।
সবুজ বনানীতে পাখিরা গান গায়
রাতের অন্ধকারে ঝিঁঝিঁরা ডেকে যায়।
নীল সবুজের আঁচলের নীড়ে সন্ধ্যা সময়
চাঁদ তারারা উজ্জ্বল আলোর মালা সাজায়।
গভীর রাতে দূর গ্রামে জোনাকিরা দেয় আলো,
বনের পশুদের ডাকে রাত হয়ে উঠে আরো কালো।
আজ উন্নত সভ্যতায় আধুনিকতার সাজ
সবুজ গাছেরা,বনানীরা কাটা পড়ে রোজ আজ।
সবুজ প্রকৃতির জায়গায় সেজেছে কলকারখানা
বন্য প্রাণীরা আজ বনে থাকার জায়গা পায়না।
সবুজ অরন্য ছাড়া পাখিরা আজ অসহায়
আজ বাসা বাঁধবে ওরা কোথায়?
নেই আজ ঝিঁঝি পোকাদের ডাক
নেই জোনাকিদের মিষ্টি আলোক।
সবুজ সুন্দর প্রকৃতি আমাদের দিয়েছে অপার
অর্থ প্রাচুর্যের মোহ যে আরো দুর্বার।
আজ আর নেই সবুজ গাছ, সবুজ বনানী, সবুজ প্রান্তর
চারিদিকে শুধু আজ প্রাণ বায়ুর হাহাকার।