Nov 19, 2021

অলকা গোস্বামী

জীবন যেমন

রোজকার মত
                সন্ধ্যা নামে
আঁকিবুকি জীবন খাতায়,
অভিযোগ মৌন হয়
 রাতের ডানায়।

পূর্ণিমার রাতে, শন বিলে
হিজলের ছায়া,
মাছ মারা নৌকো বেয়ে
আসে কেউ .... যাপনের তাড়া।

হাসিমাখা লাল ঠোঁটে 
সূর্য উঠে
নিজের মতন,
নিত্য সকাল হাঁকে,
কোলাহল,জীবন সমর।

এমনি পেরিয়ে যায়
কত কিছু, স্মৃতি অগণিত
সকাল সন্ধ্যা দেখো
আসে নিয়মিত।