ভ্রমের পৃথিবীতে
ভ্রমের পৃথিবীর বুকে,
আমরা বোকা বাক্সের জীব।
ছড়িয়ে ছিটিয়ে রাখা ভ্রমের কণা,
সজোরে গায়ে মাখছি আপন ভেবে।
পান করছি ভ্রম রস।
ভ্রমের দুনিয়ার ভালোবাসা,
তৈরী করায় কতো আশা।
আপন ভেবে নেওয়া এই জগৎ,
ব্রহ্মের কাছে মিথ্যা।
রজ্জু দেখে সাপের ভ্রম,
আমি তুমি মিথ্যা পৃথিবীর লোক।
পৃথিবীর বুকে তুমি কারো নও।
শুধু আপন ভেবে,
ভ্রমের বোঝা বয়ে যাও।