মরীচিকা
চলে যায় অগোছালো দিন প্রিয়তম-
সে-ভাবেই আজও ...!
নৈবেদ্য সাজিয়ে কখনো তোমায় বলতে পারিনি কিছু ..।
শিশিরে, শিশিরে আরও কেটে যায় বেলা -
দিনান্তে কিছু স্বপ্ন ফেরি করে ফিরি ঘরে ।
তোমাকে নিয়ে এক কলম লেখাও
হল না তাই কিছু ..!
শুধু, শুধু স্বপ্নের পিছু ছুটে গেছি বারেবারে ..
প্রিয়তম, না! কিছুই হল না তবু... !
শুধু- ব্যর্থতার প্রতিচ্ছবি অবয়বে ওঠে বেড়ে ক্রমশ ...!
আর একরাশ মরীচিকা আষ্টেপৃষ্ঠে
ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন আমার খুব কাছাকাছি ...।